News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলের ‘গণতন্ত্রকে হত্যা’ মন্তব্যের সমালোচনা করলেন কঙ্গনা, কংগ্রেস নেতাকে কটাক্ষ অভিনেত্রীর
Image

রাহুলের ‘গণতন্ত্রকে হত্যা’ মন্তব্যের সমালোচনা করলেন কঙ্গনা, কংগ্রেস নেতাকে কটাক্ষ অভিনেত্রীর

মান্ডি, ১ এপ্রিল (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গণতন্ত্রকে হত্যা মন্তব্যের তীব্র সমালোচনা করলেন অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। সোমবার কঙ্গনা বলেছেন, “যদি গণতন্ত্রকে হত্যা করা হয়, তাহলে আমরা কিসের জন্য প্রস্তুতি নিচ্ছি? জনগণকে প্রভাবিত করা, তাঁদের সমর্থনের জন্য অনুরোধ করা, আপনার প্রতি তাঁদের আস্থা ও সমর্থন এবং আপনার সঙ্গে তাদের জোটবদ্ধতা – এগুলো কি গণতন্ত্রের হত্যা? এটি গণতন্ত্রের হত্যা নয়? এটাই গণতন্ত্র। হয়তো তিনি গণতন্ত্রের সংজ্ঞা জানেন না।”

উল্লেখ্য, কঙ্গনাকে কুরুচিকর মন্তব্য করার জন্য কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে কড়া সমালোচনা করেছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে কঙ্গনা বলেছেন, “আমি ইতিমধ্যে এই বিষয়ে অনেকবার বলেছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী (জয়রাম ঠাকুর)ও এই বিষয়ে কথা বলেছেন। আমরা মর্মাহত। মান্ডির ভোটাররা এর জবাব দেবেন, আমাদের বারবার এর উত্তর দিতে হবে না।”

Releated Posts

ই-২০ পেট্রোলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ইথানল মিশ্রণ এখন বিশ্বজুড়েই প্রচলিত: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ইথানল মিশ্রিত পেট্রোল (ইবিপি) কর্মসূচি ভারতের জ্বালানি রূপান্তর এবং জৈব জ্বালানি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Jul 5, 2026

‘যুবশক্তিকে নিয়ে গর্বিত’, গুজরাটের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত তরুণী ও আদিবাসী কর্মীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সানন্দ/নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): গুজরাটের সানন্দে সিজি সেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওস্যাট) কেন্দ্র উদ্বোধনের একদিন পর…

ByByNews Desk Jul 5, 2026

খওয়াজা আসিফ মানসিকভাবে অস্থিতিশীল, মন্তব্যে কড়া জবাব ভারতের

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেশেলসের সর্বোচ্চ পরিবেশ সম্মান প্রদান নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফের মন্তব্যের…

ByByNews Desk Jul 5, 2026

হরিয়ানার বাহাদুরগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার নিহত

নয়াদিল্লি, ৫ জুলাই: হরিয়ানার বাহাদুরগড়ের বালাউর বাইপাসের কাছে রবিবার হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দিল্লি পুলিশের স্পেশাল…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top