নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগষ্ট৷৷ চাকুরী না পেয়ে বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করলেন এক যুবক৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ধর্মনগর থানার অধীন অফিসটিলা এলাকায়৷ নিহত যুবকের উত্তম কুমার চন্দ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, শিক্ষিত যুবক উত্তম কুমার চন্দ দীর্ঘদিন ধরে সরকারী চাকুরীর জন্য শাসক দলের স্থানীয় নেতাদের পিছনে পিছনে ঘুরে চলছিলেন৷ নেতারাও তাঁকে আশ্বাস দিয়ে দলের সাংগঠনিক কাজে নিযুক্ত করত৷ চাকুরীর আশায় সেও দলের নেতাদের কথামতো কাজ করে যাচ্ছিল৷ সম্প্রতি রাজস্ব দপ্তরের বিভিন্ন পদে অফার ছাড়া হয়েছে৷ আশা ছিল উত্তম চাকুরী পাবেন৷ কিন্তু, হয়নি৷ অফার না পেয়ে নেতাদের বাড়িতে গেলে তাকে নানা ভাবে গালমন্দও করা হয়৷ শেষ পর্যন্ত বেকারত্বের জ্বালায় সোমবার সকালে বাড়ির লোকজনের নির্জনতার সুযোগে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে৷ পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে৷
চাকুরী না পেয়ে অগ্ণিদগ্দ হয়ে আত্মঘাতী যুবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















