News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী না পেয়ে অগ্ণিদগ্দ হয়ে আত্মঘাতী যুবক
Image

চাকুরী না পেয়ে অগ্ণিদগ্দ হয়ে আত্মঘাতী যুবক

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগষ্ট৷৷ চাকুরী না পেয়ে বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করলেন এক যুবক৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ধর্মনগর থানার অধীন অফিসটিলা এলাকায়৷ নিহত যুবকের উত্তম কুমার চন্দ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, শিক্ষিত যুবক উত্তম কুমার চন্দ দীর্ঘদিন ধরে সরকারী চাকুরীর জন্য শাসক দলের স্থানীয় নেতাদের পিছনে পিছনে ঘুরে চলছিলেন৷ নেতারাও তাঁকে আশ্বাস দিয়ে দলের সাংগঠনিক কাজে নিযুক্ত করত৷ চাকুরীর আশায় সেও দলের নেতাদের কথামতো কাজ করে যাচ্ছিল৷ সম্প্রতি রাজস্ব দপ্তরের বিভিন্ন পদে অফার ছাড়া হয়েছে৷ আশা ছিল উত্তম চাকুরী পাবেন৷ কিন্তু, হয়নি৷ অফার না পেয়ে নেতাদের বাড়িতে গেলে তাকে নানা ভাবে গালমন্দও করা হয়৷ শেষ পর্যন্ত বেকারত্বের জ্বালায় সোমবার সকালে বাড়ির লোকজনের নির্জনতার সুযোগে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে৷ পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top