News Flash

Image

করিমগঞ্জে এক কোটি টাকার বেশি মূল্যের ফেন্সিডাইল সহ গ্রেফতার এক

করিমগঞ্জ (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : ক‌রিমগ‌ঞ্জ জেলার অন্তর্গত গিরীশগঞ্জ ওয়াচ পোস্ট পু‌লি‌শের অভিযা‌নে এক কো‌টি টাকার বেশি মূল্যের নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডাইল সহ গ্রেফতার হয়েছে জনৈক মইন উদ্দিন নামের মাদক কারবারি।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আজ র‌বিবার ভো‌রে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উলুকা‌ন্দির হামিদপুর এলাকায় অভিযান চা‌লি‌য়েছিল গিরীশগঞ্জ ওয়াচ পোস্ট পু‌লি‌শ। অভিযানের নেতৃত্ব প্রদানকারী পু‌লিশ অফিসার নিশিকান্ত দাস জানান, হামিদপুরে একটি ভাড়া ঘরে থাকে মইন উদ্দিন। তার ঘরে অভিযান চালিয়ে ১০০ কার্টুন এবং ১০০টি বস্তায় মোট ১২ হাজার ৭৫০ শিশি নেশাযুক্ত নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সি‌ডাইল বাজেয়াপ্ত করেছেন তাঁরা। বাজেয়াপ্ত ফেন্সি‌ডাইলগুলির কা‌লোবাজারি মল‌্য এক কো‌টি টাকার বেশি হ‌বে।

তিনি জানান, ধৃত মইন উদ্দিনের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ অফিসার জানান, নেশার কফ সিরাপগুলি তার ঘরে মজুত রেখে বাংলাদেশে পাচা‌রের পরিকল্পনা ছিল এক‌টি চক্রের। বাজেয়াপ্তকৃত নেশার কফ সিরাপগুলি সহ ধৃত মইন উদ্দিনকে ক‌রিমগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাদক কারবারে জড়িত অন্যদের তথ্য সংগ্রহ করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানান পু‌লি‌শ অফিসার নিশিকান্ত দাস।

Releated Posts

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top