News Flash

Image

আদর্শ নির্বাচনী আচরণবিধি : শিলাপথারে বাজেয়াপ্ত নগদ ৩০ লক্ষ টাকা, আটক এক

গোলাঘাট (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গেছে। এরই মধ্যে গোলাঘাট জেলার অন্তর্গত শিলাপথারে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম (এসএসটি)-এর অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩০ লক্ষ টাকা। এর সঙ্গে আটক করা হয়েছে একজনকে।

আজ জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শনিবার রাতে নামচুকের ৫১৫ নম্বর জাতীয় সড়কে শিলাপথার থানার অধীন স্ট্যাটিক সার্ভিলেন্স টিম অরুণাচল প্রদেশের রেজিস্ট্রেশনকৃত এআর ০১ এম ৪৪৩৫ নম্বরের একটি ডাস্টার মডেলের চার চাকার গাড়ি আটক করে তাতে তালাশি চালিয়েছিল। গাড়ির পেছনে স্টেপনি (চাকা) থেকে নগদ ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ডাস্টার গাড়িটি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে অসমের শিলাপথারের ওপর দিয়ে ননংজাম হয়ে পাসিঘাট (অরুণাচল প্রদেশ) যাচ্ছিল।

সূত্রটি জানিয়েছে, টাকাগুলির উৎস, বৈধতা এবং কোথায়, কীসের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ইত্য়াদি নানা বিষয়ে জানতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top