News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চৈত্র মেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের জায়গা বন্টন নিয়ে পুর নিগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
Image

চৈত্র মেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের জায়গা বন্টন নিয়ে পুর নিগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আগরতলা, ২৮ মার্চ : চৈত্র মেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের জায়গা বন্টন নিয়ে পুর নিগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে আজ বঞ্চিত ব্যবসায়ীরা পুর নিগমের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, অতিসত্বর সমস্যা সমাধান করা হোক। তাঁদের দাবি পূরণ করা না হলে এবছর মেলা হবেনা বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বঞ্চিত ব্যবসায়ীরা।

জনৈক ব্যবসায়ী জানিয়েছেন, চৈত্র মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ী দোকান শেডের জন্য পুর নিগমের তরফ থেকে ফর্ম দেওয়া হবে বলেজানানো হয়েছিল। কিন্তু গত তিনদিন ধরে ঘুরেও ব্যবসায়ীদের চৈত্র মেলার ফর্ম মিলেনি। তাঁদের অভিযোগ, আজ তাঁরা নিগমে ফর্ম সংগ্রহ করতে গেলে নিগমের কর্তৃপক্ষরা জানিয়েছেন ফর্ম শেষ হয়ে গেছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

তাদের আরও অভিযোগ, অস্থায়ী দোকান শেডের জন্য ৬৭৯ টি ফর্ম ধার্য রয়েছে। সেই ফর্ম সংগ্রহের জন্য পুরনিগমের কাছে আধার কার্ড জমা করতে হয়। তাই তাঁদের দাবী, অস্থায়ী দোকান শেডের জন্য ৬৭৯ টি আধার কার্ড নেওয়া হয়েছে তার প্রমান দেওয়া হোক। তবেই তারা বিক্ষোভ বন্ধ করে দেবে। যদি সেটা না হয় তবে তাদের দোকান শেড প্রদান করতে হবে।

Releated Posts

জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২০ মে: রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার করার…

ByByReshmi Debnath May 20, 2026

ত্রিপুরায় সৌরবিপ্লব: ১.৫ লক্ষ পরিবার পাবে সোলার সুবিধা মাত্র ১,০০০ টাকায় : রতন লাল নাথ

আগরতলা, ২০ মে: পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে আরও এক বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।…

ByByTaniya Chakraborty May 20, 2026

স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকার, ধর্মনগর থানায় বেকার যুবক-যুবতীদের ভিড়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে : উত্তর জেলার ধর্মনগর থানায় স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র ও প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty May 20, 2026

অনলাইন ওষুধ বিক্রি ও ভেজাল ওষুধের প্রতিবাদে তেলিয়ামুড়ায় ধর্মঘট, জরুরি পরিষেবায় খোলা দুটি দোকান

আগরতলা, ২০ মে : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অনলাইন মেডিসিন বিক্রয় এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে ধর্মঘটে সামিল…

ByByTaniya Chakraborty May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top