News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন জমা ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার, আসেননি কানাইয়া কুমার, শক্তি পরীক্ষায় হাতে এল ব্যর্থতা
Image

পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন জমা ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার, আসেননি কানাইয়া কুমার, শক্তি পরীক্ষায় হাতে এল ব্যর্থতা

আগরতলা, ২৭ মার্চ : পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র দাখিলে প্রত্যাশা অনুযায়ী ভিড় জমাতে পারেনি ইন্ডিয়া ব্লক। ফলে, শক্তি পরীক্ষায় বিপ্লবের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন আশিস। গোদের উপর বিষ ফোঁড়া, আসেননি সর্ব ভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার। ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার দাবি, প্রশাসন অনুমতি দেয়নি।

আজ রাজপথে মিছিল করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আয়োজনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার জেলা শাসক ডাঃ বিশাল কুমারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, রামনগর উপনির্বাচনের প্রার্থী রতন দাস, জরিতা লাইফাং সহ কর্মী সমর্থকরা।

কিন্তু মনোনয়ন পত্র দাখিলে প্রত্যাশা অনুযায়ী ভিড় জমাতে পারেনি ইন্ডিয়া ব্লক। ফলে,লোকসভা নির্বাচনে শক্তি পরীক্ষায় বিপ্লবের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন আশিস। এদিন মিছিলে জনকয়েক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া, রাজ্যে আসেননি সর্ব ভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার।

এবিষয়ে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার দাবি, প্রশাসন অনুমতি দেয়নি। গভীর ষড়যন্ত্র করে রাজ্যে আসতে দেওয়া হয়নি সর্ব ভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমারকে, বলেন তিনি। তবে, প্রশাসনের তরফে এবিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top