News Flash

  • Home
  • দেশ
  • ইডি হেপাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল
Image

ইডি হেপাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.) : আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাতদিনের ইডি হেপাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেজরিওয়াল। একইসঙ্গে রবিবারই সেই মামলার শুনানির জন্য আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে হানা দিয়েছিল ইডি। তার আগে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে ন’বার তলব করে সমন পাঠানো হয়েছিল ইডির তরফে। যদিও একবারও হাজিরা দেননি তিনি। তারপরই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে যান ইডি আধিকারিকরা। রাতে গ্রেফতার হন কেজরিওয়াল। নিয়ম মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারক কাবেরী বাওয়েজার এজলাসে তাঁর মামলার শুনানি ছিল। ১০ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় ইডি। তবে বিচারক সাতদিনের ইডি হেপাজত মঞ্জুর করেন। শনিবার ইডি হেপাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আপ প্রধান।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top