News Flash

  • Home
  • দেশ
  • জোটের দরজা খোলা রেখে ৮টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ
Image

জোটের দরজা খোলা রেখে ৮টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ

কলকাতা, ২১ মার্চ (হি.স.): বাম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে চাপানউতোর চলছিলই। আট আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল দল। তালিকায় বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদের কথা শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত জোটের দরজা খোলা রেখে প্রথম পর্যায়ে ৮টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল নওশাদের দল আইএসএফ।

মালদা উত্তর থেকে লড়ছেন মহম্মদ সাহেব, জয়নগর থেকে লড়ছেন মেঘনাদ হালদার, মুর্শিদাবাদ থেকে লড়ছেন হাবিব শেখ, বারাসত থেকে লড়ছেন তাপস বন্দ্যোপাধ্যায়, বসিরহাট থেকে লড়ছেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা, মথুরাপুর থেকে লড়ছেন অধ্যাপক অজয় কুমার দাস, শ্রীরামপুর থেকে শাহরিয়ার মল্লিক। ঝাড়গ্রাম থেকে লড়ছেন অধ্যাপক বাপি সরেন।

শোনা যাচ্ছিল যাদবপুর ও ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে পারে আইএসএফের প্রার্থীরা। কিন্তু, এদিনের প্রার্থী তালিকায় দুই আসনের জন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, বাম-কংগ্রেসের সঙ্গে জোটের স্বার্থেই যাদবপুর থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। এদিকে শ্রীরামপুর থেকে দাঁড়িয়েছেন বাম প্রার্থী দীপ্সিতা ধর। যদিও সেখানে প্রার্থী দিয়েছে আইএসএফ।

ডায়মন্ড হারবার নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছিল এই আসন থেকে লড়তে পারেন খোদ নওশাদ। যদিও এই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। বামেদের তরফে এখনও পর্যন্ত বাংলায় ১৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাম, আইএসএফের প্রার্থী তালিকা সামনে এলেও এখনও পর্যন্ত অধীর শিবিরের তরফে বাংলার কোনও প্রার্থীদের নামই ঘোষণা করা হয়নি।

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

তামিলনাড়ুতে স্বাস্থ্যবিমার কভার পাঁচগুণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, বিধায়কদের গাড়ি ও ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১৯ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বুধবার মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বার্ষিক স্বাস্থ্যবিমা কভার…

ByByNews Desk Aug 19, 2026

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top