News Flash

  • Home
  • খেলা
  • ফাতেমার হাত ধরে নাগাল্যান্ডে তৃতীয় নর্থইস্ট গেমসে প্রথম স্বর্ণপদক ত্রিপুরার
Image

ফাতেমার হাত ধরে নাগাল্যান্ডে তৃতীয় নর্থইস্ট গেমসে প্রথম স্বর্ণপদক ত্রিপুরার

নাগাল্যান্ড থেকে সুপ্রভাত দেবনাথ, ২১ মার্চ।। প্রথম স্বর্ণপদক পেল ত্রিপুরা। তৃতীয় নর্থইস্ট গেমসে। তাও ফাতেমা বেগমের হাত ধরে। ২০০ মিটার দৌড়ে, মহিলা বিভাগে ২৬.১৮ সেকেন্ড সময় নিয়ে ফাতেমা প্রথম স্থান অধিকার করে ত্রিপুরার জন্য প্রথম স্বর্ণপদক এনে দিয়েছে। নাগাল্যান্ডের কোহিমায় আয়োজিত তৃতীয় নর্থইস্ট গেমসের তৃতীয় দিনের খেলায়। এবারকার নর্থইস্ট গেমস আসরে ত্রিপুরার পদক জয় অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার তৃতীয় দিনে অ্যাথলেটিক্স এর পাশাপাশি টেবিল টেনিস ও পেনচাক সিলেটেও সাফল্য অর্জন করেছে ত্রিপুরার খেলোয়াড়রা। টেবিল টেনিসে শ্রেয়শী চক্রবর্তী ব্রোঞ্জ পদক পেয়েছে । মহিলা সিঙ্গেলসে সেমিফাইনালে শ্রেয়সী আসামের অনুষ্ণা দাশের কাছে ২-৩ সেটে হেরে ফাইনালিস্ট হতে পারেনি। এবারকার আসরে ব্রোঞ্জ পদকে সন্তুষ্ট থাকতে হয়েছে। পেনচাক সিলাট মার্শাল আর্ট খেলায় তৃতীয় দিনে ত্রিপুরা দল আরও তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ব্রোঞ্জ পদক জয়ীরা হলেন হানতেলা কাসলেয়া ত্রিপুরা, রঞ্জিৎ রিয়াং এবং হানতেলা বুলাইয়া ত্রিপুরা। মার্শাল আর্ট দল সার্বিকভাবে দুটি রৌপ্য পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়েছে। রাজ্য সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়েছে। ‌ অ্যাটলেটিক্সে দীপশিখা সূত্রধর মহিলা বিভাগের ২০০ মিটার দৌড়ে চতুর্থ স্থান অর্জন করায় একটি পদক হাতছাড়া হয়েছে। একইভাবে মৌসুমী দেব হাই জাম্পে চতুর্থ স্থান পেয়েছে, বিকাশ দেববর্মা শটপুটে পঞ্চম স্থান পেয়েছে। কৃষান দেববর্মা ৮০০ মিটার দৌড়ে সপ্তম স্থান, ৪X৪০০ মিটার মিক্সড রিলে দৌড়ে চতুর্থ স্থান পেয়েছে ত্রিপুরা দল। মহিলা বিভাগে ৮০০ মিটার দৌড়ে লক্ষী রানী ত্রিপুরা ষষ্ঠ স্থান পেয়েছে। ফুটবলে রাজ্য দল তৃতীয় ম্যাচেও হেরে একপ্রকার হতাশ করেছে।‌ চার দলীয় গ্রুপ লীগে তৃতীয় তথা অন্তিম ম্যাচে অরুণাচল প্রদেশ ৪-১ গোলে ত্রিপুরা কে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। ত্রিপুরার পক্ষে লালভেঙ্গা ডার্লং একমাত্র গোলটি করেন। উল্লেখ্য, নাগাল্যান্ডে আয়োজিত তৃতীয় নর্থইস্ট গেমস তেইশ মার্চ পর্যন্ত চলবে। প্রতিযোগিতা শেষে সমাপ্তি অনুষ্ঠানে আগামী বছর চতুর্থ নর্থইস্ট গেমস ত্রিপুরায় হবে বলে ঘোষণা হতে পারে। সংবাদসূত্রে এমনটাই খবর রয়েছে।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top