News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ক্রিকেট : জয়ে ফিরলো ওরিয়েন্টাল ক্লাব
Image

বিলোনিয়ায় ক্রিকেট : জয়ে ফিরলো ওরিয়েন্টাল ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরলো ওরিয়েন্টাল ক্লাব। ৭৭ রানে পরাজিত করলো ইয়ুথ ফোরামকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ওরিয়েন্টাল ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ২৩৫ রান করে। দলের পক্ষে সুবর্ণ দাস ৬৯ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, অরূপ দত্ত ২৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২,প্রণব দাস ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং দেবু দাস ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। ইয়ুথ ফোরামের পক্ষে নয়ন সরকার ৪০ রানে ৫ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ইয়ুথ ফোরাম ১৫৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিল্টু ভৌমিক ৩৯ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫০,কৌশিক পাল ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৪ রান।ওরিয়েন্টাল ক্লাবের পক্ষে তাপস চৌধুরি ২৪ রানে ৩ টি উইকেট দখল করেন।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top