News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রুটিন তল্লাশিতে লক্ষাধিক টাকার বার্মিজ সুপারি ও বিদেশি সিগারেট সহ আটক ২
Image

রুটিন তল্লাশিতে লক্ষাধিক টাকার বার্মিজ সুপারি ও বিদেশি সিগারেট সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২০ মার্চ : পুলিশ ও বিএসএফ- এর যৌথ অভিযানে বার্মিজ সুপারি ও বিদেশি সিগারেট উদ্ধার হয়েছে। ঘটনার বিবরণে বি এস এফ-এর আধিকারিক জানিয়েছেন, কমলপুর থানাধিন দুর্গা চৌমুহনী এলাকায় রুটিন তল্লাশি চলাকালীন গঙ্গানগরের দিক থেকে আসা একটি এসএমএল গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়েছে। এই গাড়িতে ৫০ বস্তা বার্মিজ সুপারী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গাড়ির গোপন চেম্বার থেকে ২৪ টি বস্তায় মোট ৪৮ বান্ডেল বিদেশি সিগারেট। তার পাশাপাশি গাড়ির চালক ও সহচালককে আটক করতে সক্ষম হয়েছেন বিএসএফ-এর আধিকারিকরা। তারা দুজন অমিত দাস ও মাঙ্গা চক্রবর্তী নামে শনাক্ত হয়েছেন। তাদের দুজনেরই বাড়ি ধর্মনগরে। আটককৃত গাড়ির নাম টিআর০৫-এ-১৮৭৮। উদ্ধারকৃত বার্মিজ সুপারির বাজারমূল্য আনুমানিক ৮ লক্ষ এবং সিগারেটের বাজারমূল্য ৪৮ লক্ষ টাকা হতে পারে বলে জানা গেছে। উদ্ধারকৃত সামগ্রীগুলি কাস্টম বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top