News Flash

  • Home
  • খেলা
  • মৌচাক কে পরাজিত করে জয়ে ফিরলো লালবাহাদুর
Image

মৌচাক কে পরাজিত করে জয়ে ফিরলো লালবাহাদুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরলো লালবাহাদুর ব্যায়ামাগার। টিসিএ পরিচালিত সিনিয়র মহিলা ক্রিকেটে বুধবার তালতলা স্কুল গ্রাউন্ডে লালবাহাদুর দল মুখোমুখি হয় মৌচাক কোচিং সেন্টারের। ম্যাচে লালবাহাদুর শিবির ৬১ রানের ব্যবধানে হারিয়ে দিলো মৌচাক শিবিরকে। টস জিতে লালবাহাদুর দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১১৯ রান। ব্যাটে দলের পক্ষে রেশমি নোয়াতিয়া সর্বাধিক ৫৬ রান করেন। এছাড়া অন্ত রানী নোয়াতিয়া ২০ এবং শ্রীমান অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ২৮ রানের। বল হাতে মৌচাকের পক্ষে তানিয়া দেব দুটি এবং একটি করে উইকেট দখল করে সুমি চক্রবর্তী ও অবন্তিকা ভৌমিকরা। পাল্টা খেলতে নেমে মৌচাক দল ১৬.২ ওভারে সব উইকেট হারিয়ে ৫৮ রানই করতে সক্ষম হয়। ব্যাটে সুমি চক্রবর্তী ১৭, বিনা লক্ষী ত্রিপুরা ১১ রান করলে ও আর কেউই ভরসা যোগাতে পারেনি। বলে লালবাহাদুরের পক্ষে রেশমি নোয়াতিয়া তিনটি এবং দুটি করে উইকেট দখল করে রেবিকা নোয়াতিয়া ও নিশিকা দেববর্মারা। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো লালবাহাদুর দল।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top