News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হাইলাকান্দিস্থিত নিজ স্পা থেকে
Image

রাজ্যের এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হাইলাকান্দিস্থিত নিজ স্পা থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ : রাজ্যের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছে হাইলাকান্দিতে। মৃত ব্যক্তির নাম উত্তম শীল, বাড়ি বাইখোড়া থানাধীন চড়কবাই এলাকায় বলে জানা গেছে। ওই ব্যক্তির হাইলাকান্দিতে নিজের স্পা দোকান রয়েছে বলে জানিয়েছেন মৃতের ছোট ভাই।

সে আরও জানায়, গতকাল তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার সে বাড়ি না ফেরায় তাকে বারবার ফোন করতে থাকেন পরিবারের সদস্যরা। তবে তার ফোন বন্ধ আসছিল। পড়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে হাইলাকান্দিস্থিত উত্তম শীলের স্পা দোকানে যান সোমবার রাতেই।

 তবে ওই বিল্ডিং-এর দারোয়ান রাতে বিল্ডিংয়ের দোকান ঘরে তাদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ। পরবর্তীতে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা উত্তম শীলের স্পা দোকানে গিয়ে দেখতে পান সেখানে হাত পা বাঁধা অবস্থায় উত্তম শীলের মৃতদেহ পড়ে আছে। তার গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।

 এদিকে অস্বাভাবিক একটি মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তম শীলের পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top