News Flash

Image

ফের উদ্ধার ৬৬ কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৭ মার্চ:  নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। অটো গাড়িতে করে গাঁজা পাচারের সময় গাড়ি সহ ৬৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায়।

বিশালগড় থানার ওসি ইন্সপেক্টর রানা চট্টোপাধ্যায় জানিয়েছেন, রবিবার সকালে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ঘনিয়ামারা এলাকা দিয়ে গাঁজা পাচার হবে। উক্ত খবরের ভিত্তিতে পুলিশ ঘনিয়ামারা এলাকায় উৎ পেতে বসে। কিছুক্ষন পর যখন নেশা কারবারীরা অটো গাড়িতে করে গাঁজা নিয়ে যাচ্ছিল তখন পুলিশ ধাওয়া করলে গাড়ি ফেলে নেশাকারবারীরা পালিয়ে যায়।

পুলিশ গাড়ি সহ গাঁজা গুলি উদ্ধার করতে পারলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনায় অটোর মালিক রাজু দাস সহ আরও কয়েক জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা গ্রহন করেছে বিশালগড় থানার পুলিশ।

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top