News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে : জে পি নাড্ডা
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর একথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ৭ দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশিত হবে ৪ এপ্রিল।

এদিন ঘোষণার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন যে নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় উদযাপন। দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এটি একটি মাধ্যম।নাড্ডা সামজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, “আমি সমগ্র দেশের জনগণকে রেকর্ড সংখ্যায় ভোট দিতে এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং আগামী ৫ বছরের জন্য জনগণের আশা-আকাঙ্খা পূরণে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করবে।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top