News Flash

  • Home
  • খেলা
  • সুপারে জয়ের হ্যাটট্রিক স্ফুলিঙ্গের দ্বৈপায়নের বোলিংয়ে কুপোকাৎ ফ্রেন্ডস
Image

সুপারে জয়ের হ্যাটট্রিক স্ফুলিঙ্গের দ্বৈপায়নের বোলিংয়ে কুপোকাৎ ফ্রেন্ডস

স্ফুলিঙ্গ-‌১৪৮

ইউ:‌ ফ্রেন্ডস-‌১২০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফ্রেন্ডস-এর বিজয় রথ থামালো স্ফুলিঙ্গ। গেলো বছর নিজের ঝুলিতে ছিলো প্রচুর উইকেট। তাঁর বাঁ হাতের ভেলকিতে কুপোকাৎ হয়েছিলেন বহু ব্যাটসম্যান। তারপরও কোনও এক অজ্ঞাত কারনে ত্রিপুরা দলে জায়গা পাননি দ্বৈপায়ন ভট্টাচার্য। ওই দু:‌খ যে তাড়িয়ে বেরাচ্ছে মরশুমের শুরু থেকেই বুঝিয়ে দিচ্ছেন। শেষ ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর বুধবার ৫ উইকেট তুলে নিয়ে স্ফুলিঙ্গ ক্লাবকে আসরের দ্বিতীয় জয় এনে দিলেন দ্বৈপায়ন। পরাজিত করলো টানা ২ ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা ইউনাটেড ফ্রেন্ডসকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। টি আই টি মাঠে লো স্কোরিং ম্যাচে মূলত দ্বৈপায়নের ভেলকিতে কুপোকাৎ হলো ইউনাটেড ফ্রেন্ডস। সকালে টসে জয়লাভ করে স্ফুলিঙ্গ ক্লাব মাত্র ১৪৮ রান করতে সক্ষম হয়। প্রাথমিক ব্যর্থতার পর দলকে খাদের কিনারা থেকে কার্যত তুলে আনেন সাগর শর্মা। সাগর ৬৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। এছাড়া দলের পক্ষে সম্রাট সিনহা ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ এবং অর্কপ্রভ সিনহা ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে ঋত্বিক শ্রীবাস্তব ২৩ রানে ৪ টি, দলনায়ক রজত দে ২৮ রানে ৩ টি এবং অভিজিৎ দেববর্মা ২৭ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে দ্বৈপায়নের ভেলকিতে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার ইউনাটেড ফ্রেন্ডস। দলের পক্ষে ওপেনার বিশাল ঘোষ ৯৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪২,তেজশ্বী জশোয়াল ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং অঙ্কিত প্রতাপ সিং ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান মাথা তুলে দাড়াতে পারেননি ২২ গজে। স্ফুলিঙ্গের পক্ষে দ্বৈপায়ন ভট্টাচার্য ২৪ রানে ৫ টি এবং বৈভব পাল ২৮ রানে ৩ টি উইকেট দখল করেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top