News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পদ কর নিয়ে কেন্দ্রের ঘারে দোষ চাপানো হচ্ছে ঃ বিজেপি
Image

সম্পদ কর নিয়ে কেন্দ্রের ঘারে দোষ চাপানো হচ্ছে ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কর্তৃপক্ষ গত ১৯ জুলাই ২০১৬ প্রস্তাবিত সম্পত্তি কর প্রসঙ্গে যা বলেছে, ভারতীয় জনতা পার্টি এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে৷ রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব বলেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে এই প্রস্তাবিত কর ধার্য করা হয়েছে৷ যা সম্পূর্ণ মিথ্যা এবং চিরাচরিতভাবে কেন্দ্রকে দোষারোপ করে রাজ্যের জনগণ কে বিভ্রান্ত করার অপপ্রয়াস৷ স্মার্ট সিটি’র গাইডলাইনে কোথাও বলা নেই যে কর বৃদ্ধি করতে হবে এবং সেটাও বলা নেই যে কি হারে কর বৃদ্ধি হবে৷ বরং বলা আছে, স্মার্ট সিটি করতে গেলে কি হারে কর নেওয়া হবে সেটা ঠিক করবে আরবান বডিগুলো অর্থাৎ, মিউনিসিপাল কর্পোরেশন৷ তার মানে রাজ্য সরকার ও ঠিক করবে না৷ সবচেয়ে বড় কথা, স্মার্ট সিটি’র গাইডলাইনে বেশ কিছু ক্ষেত্রের কথা উল্লেখ করা আছে, যেখান থেকে কর নেওয়া যেতে পারে৷ যেমন সম্পত্তি কর, বিনোদন কর, বিজ্ঞাপন কর, প্রফেশন ট্যাক্স এবং এসব ক্ষেত্র থেকে কর নেবার সুপারিশ করেছে চতুর্দশ অর্থ কমিশন৷
গতকাল তৃণমূল কংগ্রেস শাসক দলের সাথে সুর মিলিয়ে এই প্রসঙ্গে বিজেপি তথা কেন্দ্র সরকারকে দোষারোপ করেছে৷ প্রশ্ণ হচ্ছে ১৬ মার্চ যখন ভ্যালুয়েশন কমিটি হয় তখন বর্তমান তৃণমূল নেতৃত্ব কংগ্রেসে ছিলেন এবং তাদের ৪ জন কাউন্সিলারও রয়েছেন৷ তারা নিশ্চিতভাবে বিষয়টি জেনেও চুপ ছিলেন৷ এবার যখন ভারতীয় জনতা পার্টি, উক্ত বিজ্ঞাপন এ থাকা বিভ্রান্তি জনগণের সামনে তুলে ধরে সে সুযোগে তারাও ঘোলা জলে মাছ শিকার করতে চাইছেন বলে বিজেপি নেতৃত্ব মন্তব্য করেছেন৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top