News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে নারী কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে : সমবায়মন্ত্রী
Image

রাজ্যে নারী কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে : সমবায়মন্ত্রী

আগরতলা, ১২ মার্চ : নারী স্বশক্তিকরণ ও নারীদের নিরাপত্তা রক্ষায় সরকার অগ্রাধিকার দিয়েছে। রাজ্যেসরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ পদ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আজ জোলাইবাড়ি কমিউনিটি হলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে নারী কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, দক্ষিণ ত্রিপুরা জেলা সামাজিক ন্যায় কমিটির চেয়ারম্যান রুমা পাল বৈদ্য প্রমুখ।
তাছাড়াও অনুষ্ঠানে ভারতচন্দ্রনগর, ঋষ্যমুখ, পোয়াংবাড়ি, রূপাইছড়ি, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি ও বিএসি’র চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজশিক্ষা পরিদর্শক প্রবীর দেববর্মা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঠাকুরছড়া, বড়পাথরীছড়া ও মহুরীনদীর উপর তিনটি পাকা সেতুর উদ্বোধন করেন।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top