ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। “রান ফর টি” স্লোগান কে সামনে রেখে আয়োজিত ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় মহিলা বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্মী রানী ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরী ও রানির বাজার প্লে সেন্টারের অরিজিতা সাহা। এ ছাড়া তৃতীয় থেকে দশম পর্যন্ত যথাক্রমে অন্তরা ঘোষ, নিতীকা, মমিতা শীল, অনামিকা পাল, ইয়াসমিন আক্তার, ঝরনাবালা দেবনাথ এবং মাম্পি দে কেও অর্থ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পুরুষ বিভাগে নবগ্রাম কোচিং সেন্টারের আকাশ বর্মন প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে সাই এর সৌরভ হোসেন ও রানির বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন। এছাড়া তৃতীয় থেকে দশম পর্যন্ত যথাক্রমে অনিমেষ দে, কিষান দেববর্মা, তনয় ভৌমিক আকাশ নাথ, সাগর দেব, গৌরব দেবনাথ ও দ্বীপ দাস কেও অর্থ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সোমবার সকালে শহরে চা নিগম আয়োজিত এই ওপেন ক্রশ কান্ট্রি দৌড় প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ মেয়র দীপক মজুমদার, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চা নিগম আয়োজিত ওপেন ক্রস কান্ট্রি দৌড়ে সেরা লক্ষ্মী, আকাশ
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















