News Flash

  • Home
  • খেলা
  • হ্যালুসিনেট-এ ভার্চুয়াল খেলার দারুণ আয়োজনের শুভারম্ভ হল
Image

হ্যালুসিনেট-এ ভার্চুয়াল খেলার দারুণ আয়োজনের শুভারম্ভ হল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। অসাধারণ অনুভূতি। হ্যালুসিনেশন-এর পুরো যন্ত্রপাতি চোখে না লাগালে সত্যিই তার আসল রহস্যের উদঘাটন কেউ করতে পারবেন না। ক্রিকেট মাঠে সম্পূর্ণ খেলার পরিবেশে যেমন আসল ক্রিকেট খেলা হয়, তেমনি এই ভার্চুয়াল ক্রিকেটের মধ্যেও একই রকম ব্যাট, বল, স্কোর নিয়ে হুবহু পরিবেশের অনুভব আসে। এক অসাধারণ অনুভূতি তৈরি হয়, যখন এই লাউঞ্জে নিজেকে ক্রিকেটের সাথে জুড়ে নেওয়া যায়। আজ, রবিবার হ্যালোসিনেট-এ ভার্চুয়াল খেলার এই আয়োজনের দারুন সূচনা হলো। আর এই উপলক্ষে হ্যালুসিনেট-এর সত্বাধিকারী এবং জড়িত প্রত্যেকের পক্ষ থেকে ত্রিপুরা মহিলা ক্রিকেট দলকে সংবর্ধিত করা হয়েছে। ‌আজ শুরু। তবে হ্যালুসিনেট প্রতিষ্ঠান যে কথাটা বলতে চাইছে, তা হলো হ্যালুসিনেট একটা শুধু সময় কাটানোর স্থান নয়, এই প্রতিষ্ঠানে যে কোনও বয়সের, যে কোনও জায়গার ছেলেমেয়ে বা নারী-পুরুষরা একসাথে বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে এসে কিছুটা অন্য মাত্রার খেলা উপভোগ করতে পারেন। খেলতে পারেন। সাথে সুন্দর সময় কাটাতে পারেন। উত্তরপূর্ব ভারতে রেজিস্ট্রিকৃত সংস্থা, প্লে স্টেশন, পাশাপাশি ভার্চুয়াল টেবিল টেনিস খেলারও দারুন সুযোগ করে দিয়েছে এই হ্যালুসিনেট। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণও জানানো হয়েছে।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top