ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। অসাধারণ অনুভূতি। হ্যালুসিনেশন-এর পুরো যন্ত্রপাতি চোখে না লাগালে সত্যিই তার আসল রহস্যের উদঘাটন কেউ করতে পারবেন না। ক্রিকেট মাঠে সম্পূর্ণ খেলার পরিবেশে যেমন আসল ক্রিকেট খেলা হয়, তেমনি এই ভার্চুয়াল ক্রিকেটের মধ্যেও একই রকম ব্যাট, বল, স্কোর নিয়ে হুবহু পরিবেশের অনুভব আসে। এক অসাধারণ অনুভূতি তৈরি হয়, যখন এই লাউঞ্জে নিজেকে ক্রিকেটের সাথে জুড়ে নেওয়া যায়। আজ, রবিবার হ্যালোসিনেট-এ ভার্চুয়াল খেলার এই আয়োজনের দারুন সূচনা হলো। আর এই উপলক্ষে হ্যালুসিনেট-এর সত্বাধিকারী এবং জড়িত প্রত্যেকের পক্ষ থেকে ত্রিপুরা মহিলা ক্রিকেট দলকে সংবর্ধিত করা হয়েছে। আজ শুরু। তবে হ্যালুসিনেট প্রতিষ্ঠান যে কথাটা বলতে চাইছে, তা হলো হ্যালুসিনেট একটা শুধু সময় কাটানোর স্থান নয়, এই প্রতিষ্ঠানে যে কোনও বয়সের, যে কোনও জায়গার ছেলেমেয়ে বা নারী-পুরুষরা একসাথে বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে এসে কিছুটা অন্য মাত্রার খেলা উপভোগ করতে পারেন। খেলতে পারেন। সাথে সুন্দর সময় কাটাতে পারেন। উত্তরপূর্ব ভারতে রেজিস্ট্রিকৃত সংস্থা, প্লে স্টেশন, পাশাপাশি ভার্চুয়াল টেবিল টেনিস খেলারও দারুন সুযোগ করে দিয়েছে এই হ্যালুসিনেট। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণও জানানো হয়েছে।

হ্যালুসিনেট-এ ভার্চুয়াল খেলার দারুণ আয়োজনের শুভারম্ভ হল
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















