News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি সরকার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি, রাজ্যে বেকার সংখ্যা বাড়ছে: যুব কংগ্রেস সভাপতি
Image

বিজেপি সরকার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি, রাজ্যে বেকার সংখ্যা বাড়ছে: যুব কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ: সামনেই লোকসভা নির্বাচন। এবারে একপ্রকার কিছুটা নড়ে চড়ে বসল প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরলেন কংগ্রেস নেতৃত্বরা।
এদিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ৫টি প্রতিশ্রুতি ঘোষণা করেছে। রাহুল গান্ধীর নির্দেশেই এই প্রতিশ্রুতিগুলি গোটা দেশেই সাধারন মানুষের সামনে তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছেন তারা। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।

 এদিন সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি বলেন বিজেপি তার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। ২০২৪ সালে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার একটাও পূরণ করেনি তারা। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির শাসনে মানুষ দিশেহারা।

তিনি আরো বলেন, ত্রিপুরা এখন গোটা দেশের নেশায় প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে গোটা দেশের বেকারের হার যেখানে ১০ শতাংশ, সেখানে ত্রিপুরার বেকারত্বের হার গিয়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top