News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তেলিয়ামুড়াতে প্রীতি ফুটবল ম্যাচ
Image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তেলিয়ামুড়াতে প্রীতি ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।।আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুরাতেও এক সৌহার্দপূর্ন মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ভগৎসিং মিনি স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জেলার জেলা শাসক চান্দনি চন্দ্রন।সঙ্গে ছিলেন  তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা, চেষ্টা প্রকল্পের রাজ্য ব্র্যান্ড এম্বাসেডর বিপাশা রাংখল। খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের  ডি সি এম সহ অন্যান্যরা। এদিন খোয়াই মহকুমা এবং তেলিয়ামুড়া মহকুমার মহিলা দলের মধ্যে হয় এই ফুটবল ম্যাচ। খেলার শুরুতে চেষ্টা প্রকল্পের ব্রেন্ড এম্বাসেডর তথা ভারতের প্রথম মহিলা এয়ার কন্ট্রোলার বিপাশা রাংখলকে সম্মাননা প্রদান করা হয়। এই খেলায় তেলিয়ামুড়া মহকুমা মহিলা দল, খোয়াই মহকুমা মহিলা দলকে ২-১  গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। খোয়াই জেলার জেলা শাসক আই এ এস চান্দনি চন্দ্রন বলেন, চেষ্টা হল বাল্য বিবাহের বিরুদ্ধে গঠিত হওয়া একটি মিশন বা প্রকল্প। অল্প বয়সে মেয়েদের বিবাহ দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি তাদের প্রতিভাকে দাবিয়ে রাখা হয় । এর বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষকে সচেতন করতে হবে। এবং মেয়েদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে এই খেলার মধ্যদিয়ে এরই প্রচার করার জন্য এই রকম প্রয়াস। তিনি সমাজের সকল অংশের জনগনকে এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান রাখেন। এদিনের এই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top