ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।।আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুরাতেও এক সৌহার্দপূর্ন মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ভগৎসিং মিনি স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জেলার জেলা শাসক চান্দনি চন্দ্রন।সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা, চেষ্টা প্রকল্পের রাজ্য ব্র্যান্ড এম্বাসেডর বিপাশা রাংখল। খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম সহ অন্যান্যরা। এদিন খোয়াই মহকুমা এবং তেলিয়ামুড়া মহকুমার মহিলা দলের মধ্যে হয় এই ফুটবল ম্যাচ। খেলার শুরুতে চেষ্টা প্রকল্পের ব্রেন্ড এম্বাসেডর তথা ভারতের প্রথম মহিলা এয়ার কন্ট্রোলার বিপাশা রাংখলকে সম্মাননা প্রদান করা হয়। এই খেলায় তেলিয়ামুড়া মহকুমা মহিলা দল, খোয়াই মহকুমা মহিলা দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। খোয়াই জেলার জেলা শাসক আই এ এস চান্দনি চন্দ্রন বলেন, চেষ্টা হল বাল্য বিবাহের বিরুদ্ধে গঠিত হওয়া একটি মিশন বা প্রকল্প। অল্প বয়সে মেয়েদের বিবাহ দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি তাদের প্রতিভাকে দাবিয়ে রাখা হয় । এর বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষকে সচেতন করতে হবে। এবং মেয়েদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে এই খেলার মধ্যদিয়ে এরই প্রচার করার জন্য এই রকম প্রয়াস। তিনি সমাজের সকল অংশের জনগনকে এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান রাখেন। এদিনের এই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তেলিয়ামুড়াতে প্রীতি ফুটবল ম্যাচ
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















