News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্ঘটনাগ্রস্থ শ্রমিকের পাশে ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ
Image

দুর্ঘটনাগ্রস্থ শ্রমিকের পাশে ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ: আগরতলা বিধানসভা কেন্দ্রের নন্দননগর (সরকার পাড়া) এলাকায় বুথ নাম্বার ৪৭, শ্রী কৃষ্ণ সরকার বাসভবনে যান ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শ্রী কৃষ্ণ সরকারের একমাত্র ছেলে পঙ্কজ সরকার গত কিছুদিন পূর্বে দৈনিক হাজিরা রাজ যোগালি কাজে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ঐ দুর্ঘটনায় পঙ্কজ সরকারের কোমর ভেঙে গিয়ে সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। শ্রী কৃষ্ণ সরকার নিজেও একজন প্যারালাইসিসের রোগী। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন উনার ছেলে।

এমতাবস্থায় পাড়া-প্রতিবেশীদের সাহায্য সহায়তায় অতি কষ্টে দিন যাপন করছে এই পরিবারটি। এই দুঃখজনক খবরটি পাওয়ার পর অল ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক এসোসিয়েশন (মজদুর মনিটরিং সেলের অনুমোদিত) পক্ষে  বিপ্লব কর চেয়ারম্যান,  প্রবীর বৈশ্য সভাপতি ও অন্যান্য শ্রমিক গন মিলে উনার বাসভবনে যায় এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন নেতৃত্বরা। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top