News Flash

Image

১২ মার্চ হাবরায় মমতার প্রশাসনিক সভা

কলকাতা, ৮ মার্চ, (হি.স.): ১২ মার্চ বারাসতের হাবরায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথম সেই জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার পর পরই হাবড়ায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর।

উত্তর চব্বিশ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা দুটি গত প্রায় এক বছর ধরে অস্থির হয়ে রয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে এখন জেল হেফাজতে রয়েছেন স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু। তিনি গ্রেফতার হওয়ায় লোকসভা ভোটের আগে হাবরা কার্যত অভিভাবকহীন। শুধু বালু নয়, মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্য মন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও ইডি তল্লাশি করেছে। বারাসত লোকসভা আসনের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির রাডারে রয়েছে আরও কয়েকজন তৃণমূল নেতা।

নবান্ন সূত্রের খবর, এহেন পরিস্থিতিতে ১২ মার্চ বারাসতের হাবরায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন। তাঁর আগামীর ভাবনার কথা বলবেন। কোনও খামতি থাকলে তা দূর করার বার্তা দেবেন। সেই সঙ্গে বারাসত-বসিরহাটে মহিলাদের আস্থা ধরে রাখতে সরকারি প্রকল্পের কথাও ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, সাব-ইন্সপেক্টরের কলার ধরার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি…

ByByNews Desk Oct 6, 2026

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top