News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিশনগঞ্জে বিধায়কের ভাইপোকে গুলি করে হত্যা , ধৃত দুষ্কৃতী
Image

কিশনগঞ্জে বিধায়কের ভাইপোকে গুলি করে হত্যা , ধৃত দুষ্কৃতী

কিশনগঞ্জ, ৬ মার্চ (হি.স.) : বিহারের কাটিহারের সদর থানা এলাকার সংগ্রাম চকের কাছে বিধায়কের ভাইপোকে গুলি করে হত্যা করল দুষ্কৃতী। বুধবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম নীরজ পাসওয়ান। তিনি কোরা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিতা পাসওয়ানের ভাইপো। এই ঘটনায় ইতিমধ্যেই অস্ত্রসহ গ্রেফতার করেছে এক দুষ্কৃতীকে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে দুষ্কৃতীরা খুব কাছ থেকে বিধায়কের ভাইপো নীরজ পাসওয়ানকে গুলি করে। গুলি লাগে নীরজের মুখে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে নীরজকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনার পরই কাটিহার থেকে বেরোনোর সবকয়টি রাস্তায় নাকা চেকিং বসিয়ে দেয় পুলিশ। সেই সঙ্গে আততায়ীদের ধরতে শুরু হয়ে পুলিশের চিরুনি তল্লাশি। এরপরই পুলিশের হাতে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। বাকিরা এখনও পলাতক। তাদের খোঁজেও জারি রয়েছে তল্লাশি।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম অলোক প্রধান। বাড়ি ওডিশায়। তাঁর হেপাজত থেকে উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি সহ চারটি পিস্তল। ও কয়েক রাউন্ড কার্তুজ। পুলিশের অনুমান পুরোনো কোনও শত্রুতা থেকে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। ধৃত যুবক শার্প শ্যুটার। তাকে সম্ভবত ভাড়া করে আনা হয়েছিল নীরজকে হত্যা করতে। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি সে কাটিহারের জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top