News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশই সর্বাগ্রে নীতিকে অনুসরণ করে বিজেপি : প্রধানমন্ত্রী
Image

দেশই সর্বাগ্রে নীতিকে অনুসরণ করে বিজেপি : প্রধানমন্ত্রী

তিরুনেলভেলি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): দেশই সর্বাগ্রে এই নীতিকে অনুসরণ করে বিজেপি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তামিলনাড়ুর তিরুনেলভেলিতে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সমগ্র বিশ্বে সঙ্কটের সময় আটকে পড়া ভারতীয়দের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য আমাদের সরকার সমস্ত ধরনের প্রয়াস করেছে। আমরা নিরাপদে আমাদের পাইলট অভিনন্দদকে পাকিস্তান থেকে নিয়ে এসেছি। আমাদের সরকার আমাদের অনেক মৎস্যজীবীকে উদ্ধার করেছে এবং নিরাপদে ফিরিয়ে এনেছে। কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের ভারত সরকার নিরাপদে ফিরিয়ে এনেছে। কংগ্রেস অথবা আইএনডিআই সরকার থাকলে কি এটা সম্ভব হতো?”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তামিলনাড়ুকে প্রযুক্তি এবং উদ্ভাবন দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এটাই তামিলনাড়ুকে বিজেপির কাছাকাছি নিয়ে আসে…কেবল বিজেপিই তামিলনাড়ুকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। এখন ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতি এবং আমরা সেই সমস্ত দেশের মধ্যে একটি যারা নবায়নযোগ্য শক্তির দিকে নিরলসভাবে কাজ করছে।” মোদী বলেছেন, “বিজেপি সরকারের অধীনে এই প্রথমবার দিল্লি থেকে তামিলনাড়ুর মধ্যে দূরত্ব অনেকটাই কমেছে। এখন গরিব, কৃষক, মহিলা এবং যুবকদের সঙ্গে সম্পর্কিত প্রতিটি প্রকল্পের সুবিধা ভারতের দক্ষিণ কোণে পৌঁছে যাচ্ছে। বিজেপি সরকার কীভাবে কাজ করে তার সাক্ষী এখন তামিলনাড়ু নিজেই। পাঁচ বছর আগে তামিলনাড়ুর মাত্র ২১ লক্ষ গ্রামীণ বাড়িতে কলের জল ছিল, এখন জল জীবন মিশনের কারণে ১ কোটিরও বেশি গ্রামীণ বাড়িতে কলের জল রয়েছে।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top