News Flash

  • Home
  • খেলা
  • আসামে ক্লাব ও আমেরিকান টেনিস দুটি টুর্নামেন্টেই রানার্স-আপ ত্রিপুরা
Image

আসামে ক্লাব ও আমেরিকান টেনিস দুটি টুর্নামেন্টেই রানার্স-আপ ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। ত্রিপুরা টেনিসের জন্য গৌরবোজ্জ্বল দিন। দু দুটো টুর্নামেন্টে রানার্সআপ খেতাব। গুটি গুটি পায়ে এগুচ্ছে ত্রিপুরার টেনিস। এর মধ্যে এ ধরনের দারুন সাফল্যে দারুন খুশি ত্রিপুরা টেনিস এসোসিয়েশন এর কর্মকর্তারা। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি আসামের হাইলাকান্দি টেনিস ক্লাব আয়োজিত ক্লাব টেনিস টুর্নামেন্ট এবং আমেরিকান টেনিস টুর্নামেন্টে ত্রিপুরার ৩ সদস্য বিশিষ্ট একটি দল অংশ নিয়েছিল। ক্লাব টেনিস আসরে ফাইনাল পর্যায়ে ত্রিপুরা দল শিলচরের কাছে ৬-৩ সেটে হেরে রানার্সআপ খেতাব পেয়েছে। এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলায় শিলচরের অপর একটি দলকে ৬-১ সেটে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে করিমগঞ্জকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে ত্রিপুরা দল ফের করিমগঞ্জকে ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ সেমিফাইনালের লড়াইয়ে আয়োজক হাইলাকান্দিকে ৬-৫ সেটে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। এদিকে আমেরিকান টেনিসে চূড়ান্ত পর্যায়ের খেলায় ০-৬ সেটে হেরে রানার্স আপ খেতাব পায়। ত্রিপুরা সেমিফাইনালে ৬-৫ সেটে জয়ী হয়ে ফাইনালে প্রবেশ করেছিল। উল্লেখ্য, ত্রিপুরা দলের খেলোয়াড়রা ছিলেন বিকি দেববর্মা, অমিত রিয়াং এবং মনোরঞ্জন দেববর্মা। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের পক্ষ থেকে সচিব সুজিত রায় সাফল্য অর্জনকারী ত্রিপুরা দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top