News Flash

  • Home
  • দেশ
  • রাহুলের ‘ন্যায় যাত্রা’য় অখিলেশ, আসন বোঝাপড়া সম্পূর্ণ হতেই উত্তর প্রদেশে ঐক্য প্রদর্শন
Image

রাহুলের ‘ন্যায় যাত্রা’য় অখিলেশ, আসন বোঝাপড়া সম্পূর্ণ হতেই উত্তর প্রদেশে ঐক্য প্রদর্শন

আগ্রা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ‘জোট’ বেঁধেই লড়বে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (এসপি)। আসন সমঝোতাও চূড়ান্ত হয়েছে। তার পরই রবিবার আগ্রাতে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-য় যোগ দিলেন এসপি প্রধান অখিলেশ যাদব। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধীও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন অখিলেশের উপস্থিতিতে বলেন, “আপনি যদি গরীব হন, তবে এই দেশে ২৪ ঘন্টা অন্যায়ের মুখোমুখি হবেন… ঘৃণার কারণ অন্যায়, তাই আমরা আমাদের যাত্রায় ন্যায় শব্দটি যুক্ত করেছি।”

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “আগ্রা শহর বিশ্বে পরিচিত। আমি খুশি যে তাঁরা ভালোবাসার দোকান চালিয়েছে এবং এই সমগ্র শহরটি ভালবাসার শহর… আগামী দিনে গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানোর চ্যালেঞ্জ আছে। আমরা আশা করছি আইএনডিআই জোট এবং পিডিএ-র লড়াই এনডিএ-কে পরাজিত করতে কাজ করবে।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top