News Flash

  • Home
  • দেশ
  • খড়ের গাদা থেকে জামাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বীরভূমে
Image

খড়ের গাদা থেকে জামাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বীরভূমে

রামপুরহাট, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : খড়ের গাদা থেকে জামাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বীরভূমে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার আয়াস গ্রামে। শুক্রবার আয়াস গ্রামের খাসপাড়ার একটি খড়ের গাদায় খড় অর্ধঢাকা দেওয়া অবস্থায় মৃতদেহটি দেখতে পান এলাকার বাসিন্দারা। মৃতের নাম সত্যেন্দ্র সিং। তার বাড়ি বিহারের আরা জেলার সুরান্দা গ্রামে।

বীরভূমের রামপুরহাট থানার আয়াস গ্রামের ঢুলিপাড়ায় তার শ্বশুর বাড়ি। বৃহস্পতিবার বেলা এগারো নাগাদ তার স্ত্রী প্রভাবতী দেবীকে সঙ্গে নিয়ে আয়াস গ্রামের শ্বশুর বাড়িতে আসেন। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল চারটে নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এদিন সকালে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে খড়ের গাদা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাক ও মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top