News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাব সরকারের উচিত নিহত কৃষককে শহীদ মর্যাদা দেওয়া : মনীশ তিওয়ারি
Image

পঞ্জাব সরকারের উচিত নিহত কৃষককে শহীদ মর্যাদা দেওয়া : মনীশ তিওয়ারি

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাব সরকারের উচিত নিহত কৃষককে শহীদ মর্যাদা দেওয়া, পঞ্জাব-হরিয়ানা সীমানায় খানাউরি বর্ডার পয়েন্টে আন্দোলনরত কৃষকের মৃত্যুতে শোকপ্রকাশ করে শুক্রবার একথা বলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারী। কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “২০২১ সালে যখন ৪টি কালো কৃষি আইন প্রত্যাহার করা হয়েছিল, তখন কৃষকদের একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি)-তে একটি আইন আনা হবে। এরপর ৩ বছর কেটে গেলেও কোনও আইন আনা হয়নি। আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার দাবি জানাচ্ছি।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনীশ তিওয়ারী আরও বলেছেন, “যত দ্রুত সম্ভব কৃষকদের এমএসপি নিশ্চিত করে একটি আইন পাস করা উচিত। কৃষকদের ওপর গুলি চালানোর নির্দেশের ফলে এক কৃষকের মৃত্যু ঘটেছে। যা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। কৃষকরা শুধু প্রতিবাদ করার অধিকারই প্রয়োগ করেছিল মাত্র। পঞ্জাব সরকারের উচিত নিহত কৃষক যুবককে শহীদ মর্যাদা দেওয়া।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top