News Flash

  • Home
  • দেশ
  • হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে আগুন,পরে রওনা গন্তব্যে
Image

হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে আগুন,পরে রওনা গন্তব্যে

দুর্গাপুর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): স্টেশনে ঢোকার মুখে আগুন লাগে হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে ৷ শুক্রবার পানাগড় স্টেশনে ঢোকার মুখেই আচমকা যাত্রীভর্তি বগির নিচের চাকায় আগুন লেগে যায়। ওই বগিতে থাকা যাত্রীরা ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন দাঁড়িয়ে যায়। এরপর রেলের আধিকারিক ও আরপিএফ কর্মীরা এসে দ্রুত আগুন নেভায়।

প্রায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিল দুরন্ত এক্সপ্রেস। ৯টা ২০ নাগাদ আগুন লাগে বলে জানা যায়। আগুন নেভার পর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

এদিকে আগুনের জেরে ধোঁয়াতে ভরে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেন দাঁড়াতেই দ্রুত যাত্রীরা নেমে পড়েন। খবর পেয়ে তড়িঘড়ি রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। রেলের অগ্নি নির্বাপক বিভাগের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে আসেন।

জানান, দুরন্ত এক্সপ্রেস রাজবাঁধ স্টেশনে আসার সময় যাত্রী বোঝাই বগির নিচে চাকার জায়গা থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পাওয়া যায়। যাত্রীরাও তা দেখতে পান। ট্রেন দাঁড়িয়ে পড়ে। দ্রুত রেলের আধিকারিকরা ও রেল পুলিশ ঘটনাস্থলে আসে।

ট্রেন দাঁড়ানো মাত্রই ধোঁয়াতে ঢেকে যায় এলাকা। যাত্রীরাও দ্রুত নেমে পড়েন ট্রেন থেকে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ট্রেনটি নিজের গন্তব্যস্থলের দিকে রওনা দেয়।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top