News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে বিরোধীদের প্রতিবাদ, আলোচনা ছেড়ে বেরিয়ে গেল সিপিএম
Image

শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে বিরোধীদের প্রতিবাদ, আলোচনা ছেড়ে বেরিয়ে গেল সিপিএম

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে বিরোধীদের প্রতিবাদে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরনিগমে। শুক্রবার আলোচনা ছেড়ে বেরিয়ে গেল সিপিএম।

এদিকে, ইতিমধ্যেই পুরনিগমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বাজেট আলোচনা বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, শিলিগুড়ি পুরনিগমের পানীয় জল পরিষেবা থেকে শুরু করে বস্তির সমস্যা, তীব্র যানজটের সমস্যা থেকে শুরু করে পার্কিংয়ের সমস্যা সমাধানে সঠিক দিশা নেই পুরনিগমের আগামী আর্থিক বছরের বাজেটে। এমন অভিযোগেই এদিন বাজেট আলোচনায় পুরনিগমের শাসকদল তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলোধোনা করার পরিকল্পনা নিয়েছিল বিরোধী দলগুলি। বিশেষ করে সিপিএম ও বিজেপি কাউন্সিলাররা এবারের বাজেটকে দিশাহীন তকমা দিয়ে বাজেট সমর্থনের রাস্তায় হাঁটবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তবে মেয়র গৌতম দেবের পেশ করা বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তৃণমূল কাউন্সিলাররা। যদিও এরই মধ্যে বাজেট আলোচনা বয়কট করেছেন কংগ্রেস কাউন্সিলার সুজয় ঘটক। তাঁর যুক্তি, ‘ক্রমাগত বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের একজন মাত্র কাউন্সিলার বলেও আমাকে উপেক্ষা করা হচ্ছে। সেই কারণে এই কপি পেস্ট বাজেট আমি বয়কট করছি।’

Releated Posts

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026

পুনেতে অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস, বডিবিল্ডিং ও নেশার নামে বিক্রি; গ্রেফতার ৫

পুনে, ২৯ জুলাই (আইএএনএস): ফিটনেস ও বডিবিল্ডিংয়ের নামে যুবকদের জীবন বিপন্ন করে তোলা একটি অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Jul 29, 2026

সুন্দরবনের দখল হওয়া বনভূমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে উদ্যোগ, ১,৬০০ হেক্টর জমি চিহ্নিত

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবন সরকারের বন দফতর সুন্দরবনের অবৈধভাবে দখল হয়ে যাওয়া প্রায় ১,৬০০ হেক্টর প্রাক্তন বনভূমিতে…

ByByNews Desk Jul 29, 2026

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top