News Flash

Image

লামডিঙে পুলিশ-ড্ৰাগস পাচারকারীর সংঘৰ্ষ, জখম জওয়ান, আটক দুই মহিলা সহ চার

লামডিং (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : রেল শহর লামডিঙে পুলিশ এবং ড্ৰাগস পাচারকারীর মধ্যে সংগঠিত সংঘৰ্ষে জখম হয়েছেন এক জওয়ান। এ ঘটনায় পুলিশ দুই মহিলা সহ চার দুষ্কৃতীকে আটক করেছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে লামডিং থানার পুলিশ স্থানীয় আইওসি-র কাছে পরিচালিত অভিযানের সময় এ ঘটনা সংগঠিত হয়েছে৷ আবুল আলি নামের এক ড্ৰাগস পাচারকারীকে ধরতে গিয়েছিল পুলিশের দল। তখন আবুলের পরিবারের পুরুষ ও মহিলা সদস্যরা অভিযানকারী পুলিশ দলের ওপর লাঠি-সোঁটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে লামডিং থানায় কর্তব্যরত অসম পুলিশের হোমগার্ড জওয়ান জনৈক প্ৰণব পাঠক জখম হয়েছেন।

পুলিশের কৰ্তব্যে বাধা দেওয়ার অভিযোগে আবুল আলির পরিবারের চার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। আটক চারজনেন নাম ফাইজল আলি, রফিক আলি, সবনা বেগম এবং রৌশন বেগম।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top