News Flash

  • Home
  • বাণিজ্য
  • দেশীয় বাজারে স্থিতিশীলতাই লক্ষ্য, ৩১ মার্চ পর্যন্ত বাড়ল পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা
Image

দেশীয় বাজারে স্থিতিশীলতাই লক্ষ্য, ৩১ মার্চ পর্যন্ত বাড়ল পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): দেশের স্বার্থে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা ফের বাড়াল ভারত সরকার। দেশীয় বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, দেশীয় ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করতে গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা থাকছে।

খরিফের আগমনে বিলম্ব, রফতানিকৃত পেঁয়াজের পরিমাণ এবং তুরস্ক, মিশর ও ইরানের মতো প্রধান সরবরাহকারীদের দ্বারা আরোপিত বাণিজ্য এবং অ-বাণিজ্য বিধিনিষেধের মতো বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কৃষকদের যাতে কোনও রকম ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে সরকার মূল্য স্থিতিশীলতা ফান্ডের আওতায় ক্রমাগত কৃষকদের কাছ থেকে পেঁয়াজও সংগ্রহ করছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top