News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কনভেনশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে রয়েছেন প্রদেশ সভাপতি সহ দলীয় পদাধিকারীগণ
Image

কনভেনশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে রয়েছেন প্রদেশ সভাপতি সহ দলীয় পদাধিকারীগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:  আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন হবে।  এই কনভেনশনে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সকল মন্ত্রী, বিধায়ক সহ প্রদেশ বিজেপির বিভিন্ন পদাধিকারীগণ রাজ্য থেকে আজ দিল্লির জন্য রওয়ানা দিয়েছেন। 

এদিন একসঙ্গে কনভেনশনে যোগদানকারী রাজ্য নেতৃত্বরা দিল্লি গেছেন। এদিন বিমানবন্দরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দিল্লির প্রগতি ময়দানে বিজেপির জাতীয় কনভেনশনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। সামনেই নির্বাচন, এই কারনেই এই কনভেনশন বলে জানিয়েছেন তিনি। 

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এই কনভেনশনকে  যথেষ্ট তাৎপর্যপূর্ন বলেই মনে করা হচ্ছে। 

Releated Posts

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top