News Flash

  • Home
  • প্রধান খবর
  • আস্থাভোটে জয়লাভ করল নীতিশ কুমার সরকার, প্রস্তাবে সমর্থন ১২৯ জন বিধায়কের
Image

আস্থাভোটে জয়লাভ করল নীতিশ কুমার সরকার, প্রস্তাবে সমর্থন ১২৯ জন বিধায়কের

পাটনা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আস্থাভোটে জয়লাভ করল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার। ১২৯ জন বিধায়ক প্রস্তাব সমর্থন করার পরে আস্থাভোটে জয়লাভ করেছে নীতীশ কুমার সরকার। আস্থাভোটে নীতীশের সরকারের জয়ের পরই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। বিরোধী জোট ‘আইএনডিআই’ ছেড়ে দু’সপ্তাহ আগেই এনডিএ শিবিরে শামিল হয়েছিলেন নীতীশ কুমার। সোমবার বিহার বিধানসভায় আস্থাভোটের সম্মুখীন হন তিনি। বিধায়ক সংখ্যার নিরিখে অনায়াসেই এই শক্তিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা ছিল নীতীশের। আর তা করেও দেখালেন।

২৪৩ আসনের বিহার বিধানসভায় সরকার টিকিয়ে রাখার জন্য প্রয়োজন ১২২টি আসন। ১২৯ জন বিধায়ক প্রস্তাব সমর্থন করার পরে আস্থাভোটে জয়লাভ করেছে নীতীশ কুমার সরকার। সোমবার বিধানসভায় রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর ভাষণ দেওয়ার পরেই স্পিকার তথা আরজেডি বিধায়ক আওয়াধ বিহারি চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তবে ভোটাভুটির আগেই পদত্যাগ করেন স্পিকার। অনাস্থা প্রস্তাব আনার পরেই পদত্যাগ করেছিলেন বিধানসভার স্পিকার। তবে বিরোধীদের দাবিতে ভোটাভুটি হয়। তাতে দেখা যায় ১২৫টি ভোট পড়েছে প্রস্তাবের পক্ষে। আর ১১২টি পড়েছে প্রস্তাবের বিপক্ষে।

বিধানসভায় বক্তব্য রাখতে উঠে নীতীশের প্রতি আক্রমণ শানালেন তাঁরই প্রাক্তন ডেপুটি তেজস্বী যাদব। নীতীশের উদ্দেশে লালু-পুত্র বলেন, “বিহারের মানুষ জানতে চায়, আপনি কেন বার বার অবস্থান বদল করেন?” এর পাশাপাশি খানিক বিদ্রুপের সুরেই আরজেডি নেতা বলেন, “ন’বার শপথ (মুখ্যমন্ত্রী পদে) নিয়ে ইতিহাস গড়ার জন্য আমি নীতীশ কুমারকে ধন্যবাদ জানাতে চাই।” ভারতরত্ন নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে তেজস্বী বলেন, “আমি খুশি যে কর্পূরী ঠাকুর (ভারতরত্ন) পেয়েছেন।” তার পরই বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “তারা ভারতরত্নকে একটি চুক্তি বানিয়ে ফেলেছে। চুক্তিটি হল যদি আমার সঙ্গে থাকো, তবে তোমায় ভারতরত্ন দেব।”

বিরোধী আরজেডি এবং কংগ্রেসকে তোপ দাগলেন আরজেডি এবং জেডিইউ নেতারা। নীতীশের দলের নেতা কেসি ত্যাগী বলেন, “কংগ্রেস তাদের বিধায়কদের হায়দরাবাদে পাঠিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল। আর আরজেডি বিধায়কদের জেলবন্দি বানিয়েছিল।” প্রসঙ্গত, আরজেডি বিধায়কেরা অস্থায়ী শিবির করে গত কয়েক দিন ধরেই তেজস্বীর সরকারি বাসভবনে ছিলেন। বিরোধী জোটের সমালোচনায় সরব হন বিহারের দুই উপমুখ্যমন্ত্রী, বিজেপির বিজয় সিন্‌হা এবং সম্রাট চৌধুরী। তাঁরা জানান, এনডিএ শাসনে বিহারকে তারা সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত করবেন।

এদিন বক্তব্য রাখার সময় নীতীশ কুমার বলেছেন, লালুপ্রসাদ যাদব এবং রাবড়ী দেবীর ১৫ বছরের শাসনে বিহারে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে চাইলেও তিনি সফল হননি। বিধানসভায় বক্তব্য রাখতে উঠে এমনই দাবি করলেন নীতীশ কুমার। নীতীশ বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য আমরা কাজ করেছি।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top