News Flash

  • Home
  • দেশ
  • ৮-মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার, ১৩-১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
Image

৮-মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার, ১৩-১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : সংযুক্ত আরব আমিরশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সরকারি সূত্রে এমনটা জানানো হয়েছে। ২০১৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে এটি হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর সপ্তম সফর এবং বিগত ৮ মাসের মধ্যে তৃতীয় সফর।

এই সফরে থাকাকালীন আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটিতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সফরের সময়ে প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ়, সম্প্রসারণ ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন তাঁরা এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গেও বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য বিশ্ব গভর্নমেন্ট সামিট ২০২৪-এ সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top