News Flash

  • Home
  • দেশ
  • সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা দায়ের ইডির
Image

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা দায়ের ইডির

মুম্বই, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার এই মামলা দায়ের করা হয়।

শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগে মামলা দায়ের করেছে। ইডি শীঘ্রই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করতে পারে। ইডির এক আধিকারিক এদিন জানিয়েছেন, কর্ডেলিয়া ক্রুজ মামলায় টাকা দাবি করার জন্য সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে পিএমএলএর অধীনে শনিবার একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে কর্ডেলিয়া ক্রুজ শিপ ড্রাগ মামলায় সমীর ওয়াংখেড়ের দল গ্রেফতার করেছিল। ওয়াংখেড়ে তখন আরিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের না করার জন্য টাকা দাবি করেছিল বলে অভিযোগ ওঠে। এরপর কিছু টাকাও উদ্ধার করা হয়। এই অভিযোগের পর এনসিবি-র দিল্লি টিমও বিষয়টি তদন্ত শুরু করে। এরপর বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমীর ওয়াংখেড়েকে। সিবিআই-এ মামলা নথিভুক্ত হয়।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top