News Flash

Image

স্কুটি ও বাইকের সংঘর্ষে নিহত এক, আহত ১

আগরতলা,৭ ফেব্রুয়ারী: স্কুটি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। ওই ঘটনায় আহত হয়েছে এক যুবক। সড়ক দুর্ঘটনায় অমরপুর বুড়বুড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে দুই যুবক। আজ বাগমা এলাকার স্থানীয় লোকজন বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। মৃত ব্যক্তি অমরপুর বুড়বুড়ি এলাকায় বাসিন্দা উপবাসী জমাতিয়া।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top