News Flash

  • Home
  • দেশ
  • সাহস থাকলে জমির কাগজপত্র আমার নামে আছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব : হেমন্ত সোরেন
Image

সাহস থাকলে জমির কাগজপত্র আমার নামে আছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব : হেমন্ত সোরেন

রাঁচি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): জমি জালিয়াতি সংক্রান্ত মামলায় ইডি তাঁকে গ্রেফতার করেছে, এবার পাল্টা আক্রমণ শানিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বললেন, “আমাকে সাড়ে আট একর জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সাহস থাকলে আমার নামে জমির কাগজপত্র দেখান। প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

জমি জালিয়াতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন, বর্তমানে তিনি রয়েছেন ইডি হেফাজতে। আস্থা ভোটে অংশ নেওয়ার জন্য তিনি রাঁচির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন। আদালত তাঁর আবেদনে সাড়া দেয়। আস্থা ভোটে অংশ নেওয়ার অনুমতি পেয়ে সোমবার সকালে ঝাড়খণ্ড বিধানসভায় পৌঁছে যান হেমন্ত। বিতর্কে অংশ নিয়ে গ্রেফতারির নেপথ্যে রাজভবনেরও হাত রয়েছে বলেও অভিযোগ করেন।

হেমন্ত বলেন, “৩১ জানুয়ারি রাতে দেশে প্রথম বার এক জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল।” তার পরই তাঁর সংযোজন, “আমি বিশ্বাস করি রাজভবন এই ঘটনার সঙ্গে যুক্ত।” সরাসরি নাম না করা হলেও মনে করা হচ্ছে, তাঁর গ্রেফতারির জন্য রাজ্যপালকেই দায়ী করলেন হেমন্ত। বিজেপিকে তোপ দেখে তিনি বলেন, “যদি তাদের সাহস থাকে, তবে যে জমি আমার নাম নথিভুক্ত হয়েছে, তার নথি দেখাক। যদি (দুর্নীতি) প্রমাণিত হয়, আমি রাজনীতি ছেড়ে দেব।”

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top