ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। রানীবাজার বিদ্যামন্দিরের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এলামনি অর্গানাইজেশনের উদ্যোগে প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষে এক ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুরুষ বিভাগে আট কিলোমিটার এবং মহিলাদের ৪ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়। দুটো বিভাগেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার, ২ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। সান্তনা পুরস্কার হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে ১০০ টাকা করে দেওয়া হয়। পুরুষদের বিভাগে নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন চ্যাম্পিয়ন, রানীবাজার প্লে সেন্টারের মোবারক হোসেন রানার্স হয়েছে। তৃতীয় স্থানের পুরস্কার পেয়েছেন রানির বাজার প্লে সেন্টারের তনয় ভৌমিক। মহিলা বিভাগে রানিরবাজার প্লে সেন্টারের অরিজিতা সাহা চ্যাম্পিয়ন এবং নবগ্রাম প্লে সেন্টারের প্রিয়া গৌড় রানার্সআপ হয়েছেন। তৃতীয় স্থানের পুরস্কার পেয়েছেন রানীরবাজার প্লে সেন্টারের জয়শ্রী দাস। উল্লেখ্য রানীবাজার বিদ্যামন্দিরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রানীরবাজার বিদ্যামন্দিরের ক্রসকান্ট্রি দৌড়ে আকাশ, অরিজিতা চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















