News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩ ফেব্রুয়ারি কিষাণ মেলা ২০২৪-এ অংশ নেবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই
Image

৩ ফেব্রুয়ারি কিষাণ মেলা ২০২৪-এ অংশ নেবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই

নারায়ণপুর, ২ ফেব্রুয়ারি (হি.স.) : ৩ ফেব্রুয়ারি আয়োজিত কিষাণ মেলা ২০২৪-এ অংশগ্রহণ করবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। গত বছরের মতো এবছরও রামকৃষ্ণ মিশন আশ্রম নারায়ণপুরে কিষাণ মেলা ২০২৪-এর আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ ও প্রদর্শন কেন্দ্র, ব্রহ্মবেদা এবং ছত্তিশগড় সরকার, কৃষি উন্নয়ন এবং কৃষক কল্যাণ সংস্থার সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।

একদিনের জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। ওই মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি ও এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী রামবিচার নেতাম এবং বন ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী কেদার কাশ্যপ।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top