News Flash

  • Home
  • দিনের খবর
  • থিয়েটার রোডে হোটেলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Image

থিয়েটার রোডে হোটেলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

কলকাতা, ১ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতার এক হোটেলে আগুন। শেক্সপিয়ার সরণির সেই হোটেল এবং রেস্তরাঁয় চার দিকে ছেয়ে যায় ধোঁয়া। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ কলকাতার ওই অভিজাত হোটেলে আগুন লাগে। দমকল সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিক কারণে আগুন লেগেছে। হোটেলে তখন উপস্থিতি ছিলেন অতিথিরা। দ্রুত তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন। আপাতত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top