News Flash

  • Home
  • দিনের খবর
  • বারামুল্লা জেলায় গভীর খাদে গাড়ি পড়ে মৃত ৭ যাত্রী
Image

বারামুল্লা জেলায় গভীর খাদে গাড়ি পড়ে মৃত ৭ যাত্রী

বারামুল্লা, ৩১ জানুয়ারি (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় ৭জন যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি এলাকায় একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে ৭ জন যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন ৮জন যাত্রী।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার বিকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, গাড়িটি বুজথালান তাতমুল্লা উদীতে রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে এবং ৮জন আহত হয়েছেন। একজন পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তুষারপাতের কারণে রাস্তাটি পিছোল হয়ে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য জিএমসি বারামুল্লায় নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top