News Flash

  • Home
  • খেলা
  • মেসি, সুয়ারেজের গোলের পরেও মায়ামির হার

মেসি, সুয়ারেজের গোলের পরেও মায়ামির হার

রিয়াদ, ৩০ জানুয়ারি (হি.স.) : সৌদি আরবের কিংডম অ্যারেনাতে সোমবার ভোরে
এক প্রীতি ম্যাচে মেসি সুয়ারেজের গোলের পরেও ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারতে হল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কাছে। হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, আবদুল্লাহ আল হামদান, মাইকেল ও ম্যালকম। আর মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ।

ঘরের মাঠে আধিপত্য বজায় রাখে খেলেছে আল হিলাল। ম্যাচের দশম মিনিটে হিলালকে এগিয়ে নেন মিত্রোভিচ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আল হামদান। হাফ টাইমের আগেই ৩৪ মিনিটে মায়ামির হয়ে এক গোল শোধ দেন লুইস সুয়ারেজ। ৩৯তম মিনিটে ম্যাচে সমতায় ফিরেছিল মেসির মায়ামি। তবে মেসির করা গোলটি অফসাইডে বাতিল হয়ে যায়। ৪৪তম মিনিটে মায়ামির জালে বল পাঠান মাইকেল।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় মায়ামি। ৫৩ তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন মায়ামির ফুটবলার রুইজ। ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন। স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। দুই মিনিট পর আর্জেন্টাইন এই তারকার দেওয়া পাস টেনে নিয়ে লক্ষ্যভেদ করে মায়ামিকে সমতায় ডেভিড রুইজ। এরপর ৮৮ মিনিটে আল হিলালের হয়ে জয়ের গোল করেন ম্যালকম।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top