News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল সম্পর্কে শুভেন্দুর কটু শব্দের জেরে এফআইআর কংগ্রেসের
Image

রাহুল সম্পর্কে শুভেন্দুর কটু শব্দের জেরে এফআইআর কংগ্রেসের

কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে ‘বেনজির কটু শব্দ’ ব্যবহারের অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তার পরেই রাজ্য জুড়ে বিভিন্ন থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। দলের নেতা তথা গান্ধী পরিবারের সদস্য সম্পর্কে এমন শব্দ ব্যবহার ‘অসম্মানজনক’ বলেই দাবি কংগ্রেসের।

কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’-য় উপস্থিত রয়েছেন রাহুল। সোমবার সেই যাত্রা পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারে গিয়েছে। আবার আসার কথা রাজ্যে। এরই মধ্যে প্রকাশ্যে ‘কটু শব্দ’ ব্যবহার করলেন শুভেন্দু। তৃণমূলের পক্ষে এই ধরনের শব্দ ব্যবহারকে ‘অপসংস্কৃতি’ বলে উল্লেখ করে শুভেন্দুকে আক্রমণ করা হয়েছে।

সোমবার রাহুলের ন্যায়যাত্রা প্রসঙ্গে নন্দীগ্রামে বসে সুর চড়ান শুভেন্দুবাবু। সংবাদমাধ্যমের পক্ষে রাহুলের যাত্রা নিয়ে প্রশ্ন শুনেই বিরক্ত হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী, রাহুল গান্ধী কে হরিদাস পাল? একটা…।’’ এর পরেও শুভেন্দুবাবু বলেন, ‘‘স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি, শুনিওনি। যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি। এই পার্টির কোনও অস্তিত্ব নেই।’’

কংগ্রেসের পক্ষ থেকে সব জেলায় থানায় থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সম্পর্কে দলের প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “শুভেন্দুর পক্ষে রাহুল গান্ধীর রাজনীতি বোঝা সম্ভব নয়। রাহুল জনতার পাশে দাঁড়িয়ে জনতার সমস্যা দেখেন। শুভেন্দু বা তাঁর দলের নেতারা একটা দূরত্ব থেকে সাধারণ মানুষকে দেখেন এবং বিচার করেন। তাই ওঁরা রাহুল গান্ধীর কেমন মূল্যায়নে কী বলল তাতে আমাদের কিছু যায়-আসে না। রাহুল গান্ধী যে ভাবে একের পর এক কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তা বিজেপির নেতারা কোনও দিন ভাবতে পারবেন না।’’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top