News Flash

  • Home
  • দেশ
  • বরেলিতে বন্ধ ঘরে মিলল একই পরিবারের ৫ জনের দগ্ধ দেহ
Image

বরেলিতে বন্ধ ঘরে মিলল একই পরিবারের ৫ জনের দগ্ধ দেহ

বেরেলি, ২৮ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের বরেলিতে একটি বাড়ির বন্ধ ঘরে সন্দেহজনক অবস্থায় এক দম্পতি সহ পাঁচজনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। আশ্চর্যের বিষয় হল ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। পরিবারের বাকি সদস্যরা হত্যার সন্দেহ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আইজি ডক্টর রাকেশ সিং এবং এসএসপি ঘুলে সুশীল চন্দ্রভান ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছেন। এসএসপি চন্দ্রভান সাংবাদিকদের জানান, মিষ্টির দোকানের কর্মচারী অজয় কুমার গুপ্ত, তার স্ত্রী অনিতা, ছেলে দিব্যাংশ ও দক্ষিণ এবং মেয়ে দিব্যাঙ্কাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। রবিবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান অজয়ের বাড়ির দরজা তালা দেওয়া এবং ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে দেখে ঘর ধোঁয়ায় ভরে গেছে এবং পাঁচটি দেহ পুড়ে গেছে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এখানে ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা হত্যার সন্দেহ প্রকাশ করেছেন। এসএসপি চন্দ্রভান জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top